Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ঝুঁকি আকাশছোঁয়া, তবু ভেনেজুয়েলার তেলের টানে ছুটছে বিদেশি বিনিয়োগকারীরা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৪:৪২
ঝুঁকি আকাশছোঁয়া, তবু ভেনেজুয়েলার তেলের টানে ছুটছে বিদেশি বিনিয়োগকারীরা

ছবি: রয়টার্স

কয়েক মাস আগেও যে সম্ভাবনাকে একেবারে অসম্ভব বলে মনে করা হচ্ছিল, এখন সেটিই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বিশ্বের বৃহত্তম তেল মজুদের দেশ ভেনেজুয়েলায় বিনিয়োগের সুযোগ খুঁজতে এবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জড়ো হয়েছেন জ্বালানি খাতের শতাধিক শীর্ষ বিনিয়োগকারী। এ ছাড়া এই তালিকায় রয়েছে তেল কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। তাদের বার্তা স্পষ্ট- ভেনেজুয়েলায় প্রবেশের এটাই একদম উপযুক্ত সময়।

বিনিয়োগ সংস্থা অ্যাপারতুরা এনার্জির প্রধান নির্বাহী গ্রেগ গিলবার্ট বলেছেন, দীর্ঘদিন অবহেলা এবং অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দেশ ভেনেজুয়েলার তেলশিল্পে এখন বড় অঙ্কের বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং নতুন প্রশাসনের সংস্কার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার রাষ্ট্রীয় তেল সংস্থা পিডিভিএসএয়ের বাধ্যতামূলক সংখ্যাগরিষ্ঠ মালিকানার নিয়ম শিথিল করে দিয়েছে। ফলে এখন বিদেশি সংস্থাগুলো সরাসরি তেলক্ষেত্র পরিচালনা, অধিক শেয়ার ধারণ এবং মুনাফার বড় অংশ নিজেদের কাছে রাখার সুযোগ পাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করে দিয়েছে। এর ফলে মার্কিন সংস্থাগুলোর জন্য ভেনেজুয়েলার তেল কেনা ও রপ্তানি করা সহজ হয়েছে।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেড়ে ২ কোটি ৮০ লাখ ব্যারেলে পৌঁছেছে। আর বর্তমানে রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য হলো যুক্তরাষ্ট্র। এ ছাড়া রয়েছে ভারত, স্পেন, নেদারল্যান্ডসসহ আরও কয়েকটি দেশ ভেনেজুয়েলার তেলের উল্লেখযোগ্য ক্রেতা।

যদিও এই সম্ভাবনার পাশাপাশি বিপুল ঝুঁকির কথাও স্বীকার করছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং অব্যবস্থাপনায় ভেনেজুয়েলার তেলশিল্পের অবকাঠামো একেবারে ভেঙে পড়েছে। তার ওপর সাম্প্রতিক সময়ের ভূমিকম্প দেশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ ছাড়া রাজনৈতিক অনিশ্চয়তাও বড় উদ্বেগের কারণ। বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও ভবিষ্যতে যদি ক্ষমতার পরিবর্তন হয়, তবে সেই সঙ্গে নীতিও বদলে যেতে পারে। মার্কিন জ্বালানি জায়ান্ট এক্সনমোবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস জানুয়ারিতেই মন্তব্য করেছিলেন, বর্তমান অবস্থায় ভেনেজুয়ায় বিনিয়োগ কার্যত অযোগ্য ও ঝুঁকির।

বিশ্লেষকদের মতে, নতুন প্রকল্প থেকে বাস্তব ফল পেতে কমপক্ষে পাঁচ বছর সময় লাগতে পারে। এ ছাড়া আগামী পাঁচ থেকে দশ বছরে ৫০০ থেকে ১,০০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ প্রয়োজন হবে। তবু বিনিয়োগকারীদের বিশ্বাস, বিশ্বের সবচেয়ে বড় তেলভাণ্ডারের সম্ভাবনাকে উপেক্ষা করার সুযোগ ও সাহস নেই। তাদের মতে, ঝুঁকি যত বড়ই হোক না কেন, ভেনেজুয়েলার জ্বালানি খাত আবারও বৈশ্বিক বিনিয়োগের অন্যতম একটি কেন্দ্র হয়ে উঠতে পারে।

ভাষান্তর : রুবাইয়া জেসমিন

ভেনেজুয়েলাভেনেজুয়েলার তেল সম্পদবিদেশি বিনিয়োগ
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    ‘ফোন  নামিয়ে  রাখুন’

    ‘ফোন নামিয়ে রাখুন’

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫৬

    advertiseadvertise