Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিদেশি বিনিয়োগে গতি

  • ১৫০ কোটির প্রতিশ্রুতি থেকে ৪০ কোটি ডলারের বিনিয়োগ
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:২৮
বিদেশি বিনিয়োগে গতি

সংগৃহীত ছবি

দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বিনিয়োগ আকর্ষণে প্রথাগত ব্যবস্থার বাইরে গিয়ে আন্তর্জাতিকমানের প্রশাসনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ ফল দিতে শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রবর্তিত কাঠামোবদ্ধ লিড জেনারেশন ও সক্রিয় পাইপলাইন ব্যবস্থাপনা পদ্ধতিতে ২০২৫ সালে প্রতিশ্রুত ১৫০ কোটি মার্কিন ডলার থেকে এরই মধ্যে ৪০ কোটি ডলারের বেশি (প্রায় ৫ হাজার কোটি টাকা) বিনিয়োগ বাস্তবায়ন ও চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে।


বিডা সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বিশ্বের ২০টি দেশের ৭০ জন শীর্ষস্থানীয় ও বৈশ্বিক বিনিয়োগকারীকে একটি সুনির্দিষ্ট পাইপলাইনে সম্পৃক্ত করা হয়। বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা ও অনিশ্চয়তা থাকা সত্ত্বেও এই পাইপলাইন থেকে রূপান্তর বা কনভারশন রেট দাঁড়ায় ১৫ শতাংশের বেশি, যা আন্তর্জাতিক গড় মানদণ্ডের চেয়ে বেশ এগিয়ে। বিনিয়োগের প্রধান উৎস দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া। এসব বিনিয়োগ মূলত অ্যাডভান্সড টেক্সটাইল, ভারী শিল্প ও ম্যানুফ্যাকচারিং, ফিনটেক, রিটেল চেইন এবং বিশেষায়িত লাইফস্টাইল খাতে যুক্ত হচ্ছে।

বিডা, বেজা ও বেপজার যৌথ প্রশাসনিক সমন্বয়ে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তব রূপ নিতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হংকংভিত্তিক টেক্সটাইল ও অ্যাপারেল জায়ান্ট হ্যান্ডা ইন্ডাস্ট্রিজি। প্রকল্পটির প্রথম ধাপে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮ কোটি ডলারে কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ২২ কোটি ডলারে একটি সমন্বিত টেক্সটাইল কমপ্লেক্স স্থাপন করা হবে। সম্পূর্ণ প্রকল্পটি চালু হলে অন্তত ২৫ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে।

আন্তর্জাতিক বাজারের উপযোগী কাঁচামাল তৈরিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে ৩.৫০ কোটি ডলার বিনিয়োগে স্বয়ংক্রিয় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গড়ছে চীনের শানডং হেনগলি গ্রুপ। শ্রীলঙ্কার বিখ্যাত সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স প্রায় ২৩ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। এটি দেশে প্রথমবারের মতো জীবন বীমা খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের নতুন মাইলফলক। পাশাপাশি চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে হংকং স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত চায়না লেসো গ্রুপ ৩ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করে ভারী শিল্পকারখানা নির্মাণ করছে। অন্যদিকে, মালয়েশিয়ার জনপ্রিয় রিটেল চেইন ‘মি. ডিআইওয়াই’ বিডা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলায় দ্রুত চেইন আউটলেট ছড়িয়ে দিয়ে ১৭টিরও বেশি মেগা স্টোর চালু করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন কিট প্রস্তুতকারক সংস্থা ‘মেগারিচ’। বেপজা ও বিডার সহায়তায় তারা ১ কোটি ৫ লাখ ডলার (২০০ কোটি টাকার বেশি) বিনিয়োগে অন-বোর্ড লাইফস্টাইল সামগ্রী তৈরির উদ্যোগ নিয়েছে।

বিদেশি বিনিয়োগবিদেশি বিনিয়োগকারীবিডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: