কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেছেন, কুইক রেন্টাল কেন্দ্রগুলোতে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।আজ শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জালাল আহমেদ বলেছেন, কুইক রেন্টাল বিদ্যুৎক...