ন্যাশনাল টিউবসের ব্যবসায় ধস

প্রতীকী ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় লোকসান হয়েছে। তবে আগের অর্থবছরের একইসময়ে মুনাফা হয়েছিল কোম্পানিটির। এ তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে ৫ কোটি ৫৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি (১.৬০) টাকা লোকসান হয়েছে। তবে এর আগের অর্থবছরের একই সময়ে ২ কোটি ৬৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৭৭ টাকা মুনাফা হয়েছিল। এতে করে কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসের ব্যবসায় পতন হয়েছে ৮ কোটি ২৪ লাখ টাকা বা ৩০৮ শতাংশ।
এদিকে, কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৬) ১ কোটি ৩১ লাখ টাকা বা শেয়ারপ্রতি (০.৩৮) টাকা লোকসান হয়েছে। তবে আগের অর্থবছরের একই সময়ে ১ কোটি ৪৩ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৪১ টাকা মুনাফা হয়েছিল। এতে করে চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ব্যবসায় পতন হয়েছে ২ কোটি ৭৪ লাখ টাকা বা ১৯২ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৬.০২ টাকায়।
















