Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিয়ম শিথিল

লভ্যাংশ পরিশোধে ছাড়

  • ডিটিএ সনদ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে প্রদান করতে হবে
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:২১
শেয়ার করুন:
লভ্যাংশ পরিশোধে ছাড়

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধের প্রক্রিয়ায় বিদ্যমান নিয়মে শিথিলতা এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনার আওতায় স্পষ্ট করা হয়েছে, এখন থেকে কোনো যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ পরিশোধ করা সম্ভব না হলে, সেটিকে সংশ্লিষ্ট বিধানের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে না। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ সনদ পাওয়ার পরবর্তী সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে তাদের লভ্যাংশ পরিশোধ করতে হবে।

গত রবিবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এ-সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেন। বিএসইসির আইন ডিভিশনের সিএমআরআরসি ডিপার্টমেন্টের রেগুলেটরি সেকশন থেকে জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, আগে এজিএমে বার্ষিক লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যে এবং অন্তর্বর্তী লভ্যাংশের ক্ষেত্রে রেকর্ড ডেট থেকে ৩০ দিনের মধ্যে বিতরণ করতে হতো। কিন্তু বিদেশি শেয়ারহোল্ডার থাকলে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহ করতে হয়। এই সনদ পেতে কখনো দু-তিন মাসও লেগে যায়। ফলে কোম্পানির ইচ্ছা থাকা সত্ত্বেও নির্দেশনা অনুযায়ী লভ্যাংশ দেওয়া সম্ভব হতো না। এতে কোম্পানিগুলো নির্দেশনা পরিপালন ব্যর্থতার ঝুঁকিতে পড়ত। নতুন নির্দেশনায় বিদেশি শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে ডিটিএ সনদ পাওয়ার দিন থেকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এতে একদিকে ইস্যুকারী কোম্পানিগুলোর নির্দেশনা পরিপালন সহজ হবে, অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরাও সনদ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লভ্যাংশ পাবেন। আগে নির্দেশনা অনুযায়ী, এনবিআরের সনদ সংগ্রহ করে লভ্যাংশ বিতরণ করা কঠিন ছিল। নতুন ব্যবস্থায় সে জটিলতা দূর হলো।

সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এবার ডিটিএ সনদ পাওয়ার পর পরিশোধের সময়সীমা এবং অনিবার্য কারণে বিলম্বের বিষয়ে আগের নির্দেশনার ১ নম্বর ধারার (ই) উপধারায় সংশোধনী আনা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দিতে না পারলেও কোম্পানিগুলোর জন্য পরিপালন-সংক্রান্ত আইনি জটিলতা অনেকটাই হ্রাস পাবে।

মূলত এ নির্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি আগের দুটি নির্দেশনায় সংশোধনী এনেছে। এর মধ্যে একটি হলো, ২০২১ সালের ১৪ জানুয়ারি জারি করা নির্দেশনা এবং অন্যটি হলো ২০২৪ সালের ২০ মে প্রকাশিত নির্দেশনা।

অন্যদিকে লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নিয়মেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে লভ্যাংশ বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে ইস্যুকারী প্রতিষ্ঠানকে কমিশন ও উভয় স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হতো। বর্তমান নির্দেশনায় ওই বিধানটি বহাল রাখার পাশাপাশি বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে সম্পূর্ণ পৃথক একটি প্রতিবেদন জমা দেওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। এক্ষেত্রেও বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পর সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে কমিশন ও স্টক এক্সচেঞ্জে প্রতিবেদন জমা দিতে হবে এবং স্বচ্ছতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে।

বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২০-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সংশোধনী জারি করেছে। অধ্যাদেশের উল্লিখিত ধারার অধীনে কমিশন শেয়ারবাজার-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে নির্দেশনা জারি করতে পারে। নতুন নির্দেশনায় লভ্যাংশ পরিশোধের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে ধারণাটি আরও স্পষ্ট হলো।

পাশাপাশি যৌক্তিক কারণে বিলম্বের ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলো পরিপালন-সংক্রান্ত বিশেষ আইনি ছাড় পাবে। তবে লভ্যাংশ বিতরণের বিষয়ে সম্পূর্ণ পৃথক প্রতিবেদন জমার বাধ্যবাধকতা থাকায় পুরো প্রক্রিয়ায় কমিশনের নজরদারিও অনেক গুণ বৃদ্ধি পাবে।

বিএসইসিলভ্যাংশপরিশোধডিটিএ সনদবিনিয়োগকারীশিথিলএনবিআর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য