Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আইপিও ছাড়াই শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তি হবে ভালো কোম্পানি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭
আইপিও ছাড়াই শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তি হবে ভালো কোম্পানি

গ্রাফিকস: আগামীর সময়

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই শেয়ারবাজারে কোম্পানির সিকিউরিটিজ সরাসরি তালিকাভুক্তির সুযোগ দিতে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’ এর খসড়া অনুমোদন হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১০২৭তম কমিশন সভায় চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, অনুমোদিত খসড়া বিধিমালাটি খুব শিগগিরই জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জনমত যাচাই শেষে প্রয়োজনীয় পর্যালোচনা ও সংশোধনের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে। প্রস্তাবিত বিধিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কোম্পানিকে আইপিওর মাধ্যমে নতুন শেয়ার ইস্যু করে বাজারে আসতে হবে না। বরং কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের একটি অংশ অফলোডের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

বড় উত্থানে ফিরল শেয়ারবাজার

০১ সেপ্টেম্বর ২০২৬

এক্ষেত্রে কমপক্ষে ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শেয়ার অফলোডের প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ, নতুন শেয়ার তৈরি করে মূলধন সংগ্রহের পরিবর্তে কোম্পানির বিদ্যমান মালিকরা নিজেদের মালিকানাধীন শেয়ারের একটি অংশ বাজারে ছেড়ে দিলে সেই কোম্পানি সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। এতে আইপিও প্রক্রিয়ার তুলনায় অপেক্ষাকৃত ভিন্ন একটি পথে পরিণত ও নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন কোম্পানির শেয়ারবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখা হয়নি। প্রস্তাবিত বিধিমালায় নির্দিষ্ট শ্রেণির কোম্পানি ও প্রতিষ্ঠানের জন্য যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে। একইভাবে কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানায় থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ থাকবে।

বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানিকেও এ তালিকায় রাখা হয়েছে। ফলে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী নির্দিষ্ট যোগ্যতার বিদেশি মালিকানাধীন কোম্পানির জন্যও শেয়ারবাজারে প্রবেশের নতুন পথ তৈরি হতে পারে। এ ছাড়া কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধন রয়েছে—এমন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী, আইসিটি অবকাঠামো অথবা উৎপাদনকারী কোম্পানিও প্রস্তাবিত বিধিমালার আওতায় সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির ক্ষেত্রেও বিশেষ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কমপক্ষে তিন বছর কার্যক্রম পরিচালনা করেছে—এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করলে ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য বিবেচিত হবে। অন্যদিকে, কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার অথবা মোট সম্পদ রয়েছে—এমন কোম্পানিকেও এই সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য শর্তও সংশ্লিষ্ট কোম্পানিকে পূরণ করতে হবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন এই কাঠামো কার্যকর হলে বড় ও প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ারবাজারে প্রবেশের ক্ষেত্রে একটি বিকল্প পথ তৈরি হতে পারে। বিশেষ করে যেসব কোম্পানির আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক ভিত্তি শক্তিশালী, কিন্তু প্রচলিত আইপিও প্রক্রিয়ায় তালিকাভুক্ত হতে আগ্রহী নয়, তাদের জন্য ডাইরেক্ট লিস্টিং নতুন সুযোগ তৈরি করতে পারে।

শেয়ারবাজারবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise