Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বড় উত্থানে ফিরল শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০২
বড় উত্থানে ফিরল শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে বড় উত্থান লক্ষ করা গেছে। এদিন বাজারে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বাড়ার পাশাপাশি মোট লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ডিএসইর মূল সূচক ‘ডিএসই ব্রড ইনডেক্স’ আগের কার্যদিবসের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১১৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২১২২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। ডিএসইতে এদিন ৫৯৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার চেয়ে ১১৯ কোটি ৫৮ লাখ টাকা বেশি।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৩০ পয়েন্টে পৌঁছেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, ৩৮টির কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল। আর মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।


আরও পড়ুন

ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

৩১ আগস্ট ২০২৬

ডিএসইতে দিনশেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, যার মোট ৩৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল এবং সায়হাম কটন মিলসের লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৩১ কোটি ৭ লাখ টাকা এবং ২১ কোটি ৭৩ লাখ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।

এদিন দর বৃদ্ধির তালিকায় আধিপত্য দেখিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো। ৮ দশমিক ৮২ শতাংশ দর বেড়ে যৌথভাবে শীর্ষে উঠে আসে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ান।

এ ছাড়া এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ৮ দশমিক ৮৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৩২ শতাংশ এবং আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৮২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে, শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড, যার শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৪ শতাংশ কমেছে। এর পাশাপাশি দর কমার তালিকায় রয়েছে মেঘনা কনডেন্স মিল্ক (৩ দশমিক ১৩ শতাংশ), নূরানী ডাইং (৩ দশমিক ০৩ শতাংশ), স্ট্যান্ডার্ড ব্যাংক (২ দশমিক ১৭ শতাংশ), অ্যাপেক্স স্পিনিং (২ দশমিক ০৮ শতাংশ), মিথুন নিটিং (২ দশমিক ০৭ শতাংশ), অলটেক্স (২ দশমিক ০৫ শতাংশ), হামি ইন্ডাস্ট্রিজ (১ দশমিক ৯১ শতাংশ), ডাচ-বাংলা ব্যাংক (১ দশমিক ৭৬ শতাংশ) এবং সান লাইফ ইন্স্যুরেন্স (১ দশমিক ৭৫ শতাংশ)।

শেয়ারবাজারডিএসইসিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise