Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস আজ

বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হিসাবের মারপ্যাঁচে

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৮
শেয়ার করুন:
বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হিসাবের মারপ্যাঁচে

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার বদলে ফুলিয়ে-ফাঁপিয়ে হিসাব দেখানোর অভিযোগ দীর্ঘদিনের। কখনো জাল দলিলে জমির দাম বাড়ানো হচ্ছে, কখনো শেয়ারের বিপরীতে অর্থ পরিশোধ না করেই মালিকানা নেওয়া হচ্ছে। কখনো অবাস্তব সম্পদমূল্যকে মুনাফা দেখিয়ে কোম্পানির আয়-সম্পদ বাড়িয়ে উপস্থাপন করা হচ্ছে। এসব অনিয়মে কোম্পানির প্রকৃত অবস্থার সঙ্গে প্রকাশিত হিসাবের বড় ব্যবধান তৈরি হচ্ছে। এর ভিত্তিতে শেয়ারদর ওঠানামা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা, বাড়ছে অনাস্থা।

এর

শেয়ারবাজারঅভিযোগশেয়ারদরবিনিয়োগকারীঅনিয়মবিএসইসিমারপ্যাঁচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    উদাহরণ
    এশিয়াটিক
    ল্যাবরেটরিজ
    ,
    একমি
    পেস্টিসাইডস
    ও
    বোরাক
    রিয়েল
    এস্টেট।
    তিন
    কোম্পানির
    আর্থিক
    হিসাব
    ও
    শেয়ার
    বরাদ্দে
    নানা
    অনিয়ম
    পেয়েছে
    বাংলাদেশ
    সিকিউরিটিজ
    অ্যান্ড
    এক্সচেঞ্জ
    কমিশন
    (
    বিএসইসি
    )
    ।
    এশিয়াটিক
    ল্যাবরেটরিজ
    জাল
    দলিলে
    জমির
    মূল্য
    বাড়িয়ে
    দেখিয়েছে।
    একমি
    পেস্টিসাইডসের
    শেয়ার
    পেয়েও
    অর্থ
    পরিশোধ
    করেননি
    কয়েকজন।
    অন্যদিকে
    বোরাক
    রিয়েল
    এস্টেট
    অবাস্তব
    সম্পদমূল্য
    ও
    মুনাফা
    দেখিয়েছে
    বলে
    বিএসইসির
    পর্যবেক্ষণে
    এসেছে।

    আজ ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। শেয়ারবাজারের এসব ঘটনা আর্থিক হিসাবের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার গুরুত্ব সামনে এনেছে। বিনিয়োগকারীরা কোম্পানির আয়, মুনাফা, সম্পদ, দায় ও নগদপ্রবাহ বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। হিসাবের তথ্য ভুল হলে কোম্পানির প্রকৃত মূল্য নির্ধারণ কঠিন হয়ে পড়ে। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে জমির দলিল বা সম্পদের প্রকৃত মূল্য যাচাই সম্ভব নয়। তাদের নির্ভর করতে হয় আর্থিক প্রতিবেদন, নিরীক্ষকের মতামত ও নিয়ন্ত্রক সংস্থার তদারকির ওপর।

    এশিয়াটিক ল্যাবরেটরিজ আইপিও প্রসপেক্টাসে তেজগাঁও, টঙ্গীর মাছিমপুর ও গাজীপুরের কালিয়াকৈরে ৬৬৮ শতাংশ জমি ও সম্পত্তির মূল্য দেখিয়েছিল ৮৬ কোটি টাকা। উন্নয়নে ব্যয় দেখানো হয় আরও ৩৭ কোটি টাকা। কিন্তু বিএসইসির তদন্তে জমির মূল্য বাড়াতে জাল দলিল তৈরির তথ্য মেলে। এ ঘটনায় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালককে ২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়। সিএফও, কোম্পানি সচিব ও ইস্যু ম্যানেজারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

    একমি পেস্টিসাইডসের শেয়ার পেলেও বিপরীতে অর্থ পরিশোধ করেননি এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। এ ঘটনায় ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। কোম্পানিটির ইস্যু ম্যানেজার ও নিরীক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

    বোরাক রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে সম্পদমূল্য ও মুনাফা নিয়ে। কোম্পানিটি ২০২৩ সালের ৩০ জুন ৭০০ কোটি ২০ লাখ টাকার বিনিয়োগ সম্পত্তি ও ৬৫২ কোটি ৪৯ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা দেখায়। বিএসইসির পর্যবেক্ষণে, মূল্যায়নজনিত মুনাফার প্রভাব বাদ দিলে শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৪৮ টাকা ৫৪ পয়সার বদলে ৮৫ টাকা ২০ পয়সা এবং শেয়ারপ্রতি আয় ৬৫ টাকা ২৫ পয়সার বদলে ৪ টাকা ৬৪ পয়সা হতো। জমির পুনর্মূল্যায়ন ও প্রকল্প অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠায় কোম্পানিটির আইপিওতে অসম্মতি জানিয়েছে বিএসইসি।

    এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন আগামীর সময়কে বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগের অন্যতম প্রধান ভিত্তি কোম্পানির আর্থিক প্রতিবেদন। সেখানে প্রকৃত তথ্যের পরিবর্তে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য দেওয়া হলে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার ভিত্তিটাই নষ্ট হয়ে যায়। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং পুরো শেয়ারবাজারের ওপর আস্থা হারান। আর্থিক প্রতিবেদনে অনিয়ম শুধু একটি কোম্পানি বা কয়েকজন বিনিয়োগকারীর সমস্যা নয়, এটি পুরো শেয়ারবাজারের জন্য ক্ষতিকর। তাই হিসাবের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    বাংলাদেশের শেয়ারবাজারে আর্থিক হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়ে এমনিতেই আস্থার সংকট রয়েছে। এসব অনিয়ম সংকট আরও বাড়ায়। তাই কোম্পানির পর্ষদ, নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সঠিক আর্থিক হিসাব ছাড়া বিনিয়োগকারীদের সুরক্ষা, শেয়ারের যৌক্তিক মূল্য নির্ধারণ এবং বাজারে দীর্ঘমেয়াদি আস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।