শেয়ারবাজারে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার বদলে ফুলিয়ে-ফাঁপিয়ে হিসাব দেখানোর অভিযোগ দীর্ঘদিনের। কখনো জাল দলিলে জমির দাম বাড়ানো হচ্ছে, কখনো শেয়ারের বিপরীতে অর্থ পরিশোধ না করেই মালিকানা নেওয়া হচ্ছে। কখনো অবাস্তব সম্পদমূল্যকে মুনাফা দেখিয়ে কোম্পানির আয়-সম্পদ বাড়িয়ে উপস্থাপন করা হচ্ছে। এসব অনিয়মে কোম্পানির প্রকৃত অবস্থার সঙ্গে প্রকাশিত হিসাবের বড় ব্যবধান তৈরি হচ্ছে। এর ভিত্তিতে শেয়ারদর ওঠানামা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা, বাড়ছে অনাস্থা।
এর উদাহরণ এশিয়াটিক ল্যাবরেটরিজ, এক...