Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পরিচালক পদে পদোন্নতি পেলেন বিএসইসির ১৩ কর্মকর্তা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৬
পরিচালক পদে পদোন্নতি পেলেন বিএসইসির ১৩ কর্মকর্তা

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পদোন্নতির জট কাটতে শুরু করেছে। এবার অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে একসঙ্গে ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে কমিশন। এর ফলে পরিচালক পর্যায়ের শূন্যতা কমার পাশাপাশি অতিরিক্ত পরিচালক পদে নতুন করে ১৩টি শূন্যপদ তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির ১ হাজার ২৭তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মুস্তারি জাহান, মো. মোহাম্মদ শামসুর রহমান, মো. ইউসুফ ভূঁইয়া, মো. হোসাইন খান, মো. ওহিদুল ইসলাম, মো. কাওসার আলী, শেখ মো. লুৎফুল কবির, মো. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, মো. ফারুক হোসাইন, উম্মে সালমা, মো. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মো. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

আরও পড়ুন

আইপিও ছাড়াই শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তি হবে ভালো কোম্পানি

০১ সেপ্টেম্বর ২০২৬

বিএসইসি সূত্রে জানা গেছে, পদোন্নতির চিঠি পাওয়ার পর ১৩ কর্মকর্তা মঙ্গলবারই পরিচালক পদে যোগদান করেছেন। তবে নতুন পদে তাদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিধি এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই দায়িত্ব বণ্টন করে পৃথক আদেশ জারি করা হবে।

সূত্র জানায়, ১৩ কর্মকর্তার পদোন্নতির ফলে অতিরিক্ত পরিচালক পদে ১৩টি শূন্যপদ তৈরি হয়েছে। এসব পদে কমিশনে কর্মরত যোগ্য যুগ্ম পরিচালকদের পদোন্নতি দিয়ে পূরণ করা হবে। এর ফলে ধারাবাহিকভাবে নিচের স্তরেও পদোন্নতির সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, কর্মকর্তা পদোন্নতি ও দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে বিএসইসির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কমলে দায়িত্ব বণ্টনেও ভারসাম্য আসবে।

এর আগে গত ১৮ আগস্ট বিএসইসির তিন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। তারা হলেন মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান। তাদের পদোন্নতির মধ্য দিয়ে বিএসইসিতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কাটার প্রক্রিয়া শুরু হয়।

বিএসইসিপরিচালকশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise