ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুনাফায় সামান্য উত্থান

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফায় সামন্য উত্থান হয়েছে।
এক মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানিটি।
জানা গেছে, কোম্পানিটির ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা, যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে ছিল ০.২৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ৮ শতাংশ।
গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৬ টাকায়।
২০২৫ সালেও কোম্পানিটির মুনাফায় সামান্য উত্থান হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.১০ টাকা, যার পরিমাণ আগের বছরে ছিল ১.০৭ টাকা। এ হিসাবে ইপিএস বাড়ে ০.০৩ টাকা বা ৩ শতাংশ।
২০২৫ সালে ১.১০ টাকা ইপিএসের ওপর ভিত্তি করে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি জানিয়েছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন।
উল্লেখ্য, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮৩ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) মালিকানা রয়েছে ৫৮.৮৯ শতাংশ। কোম্পানিটির বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেয়ার দর রয়েছে ২২.৮০ টাকায়।

