Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯
শেয়ার করুন:
বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৯ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে অতিরিক্ত পরিচালক পদে পাঁচজন এবং যুগ্ম পরিচালক পদে ১৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৮তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভাটি।

যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন অনু দে, মোহাম্মদ জহিরুল হক, সৈয়দ মোহাম্মদ গোলাম মওলা, সুলতানা পারভিন ও মাহমুদা শিরিন।

এ ছাড়া উপপরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শারহানা পারভিন, মো. আবদুস সালিম, জিয়াউন্নাহার শরীফ, মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, গৌর চন্দ্র সরকার, মোহাম্মদ আসিফ ইকবাল, এস এম আহসানুল কবির, মো. রফিকুন্নবী, মোহাম্মদ এমদাদুল হক, মো. শাহনওয়াজ, মো. সুলতান সালাহ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. সিরাজুল ইসলাম ও শাহরিয়ার পারভেজ।

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

০৮ সেপ্টেম্বর ২০২৬

বিএসইসি সূত্রে জানা গেছে, পদোন্নতির চিঠি পাওয়ার পর মঙ্গলবারই ১৯ কর্মকর্তা নতুন পদে যোগদান করেছেন। তবে তাদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিধি এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই দায়িত্ব বণ্টন করে পৃথক আদেশ জারি করা হবে।

সূত্র জানায়, এসব কর্মকর্তার পদোন্নতির ফলে ধারাবাহিকভাবে নিচের স্তরেও পদোন্নতির সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টদের মতে, কর্মকর্তা পদোন্নতি ও দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে বিএসইসির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কমলে দায়িত্ব বণ্টনেও ভারসাম্য আসবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে ১৩ কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতি দেওয়া হয়। তারও আগে ১৮ আগস্ট পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে তিন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল। এসব পদোন্নতির মধ্য দিয়ে বিএসইসিতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কাটানোর প্রক্রিয়া শুরু হয়।

শেয়ারবাজারবিএসইসিপদোন্নতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য