শেয়ারবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির। ডিএসইতে এদিন লেনদেন দুই হাজার ৬৯৯ কোটি ১১ লাখ টাকার, যা আগের দিন থেকে ৬৪ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৪ পয়েন্টে। সিএসইতে ১৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ৭৪টির এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ২৭ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকা। ২২ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল মিলস, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইলস লিমিটেড এবং এনভয় টেক্সটাইলস লিমিটেড।




