Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

মার্জিন বিধি সংশোধন

পিই রেশিওর বদলে পিবি’র সুপারিশ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৪৫
পিই রেশিওর বদলে  পিবি’র সুপারিশ

ফাইল ছবি

শেয়ারবাজারে ঋণব্যবস্থাকে আরও সহজ, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এ বড় ধরনের সংশোধনের উদ্যোগ হয়েছে। এই লক্ষ্যে বিধিমালার খসড়া সংশোধনী গত রবিবার জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিধিমালার খসড়া সংশোধনীতে নতুন পরিবর্তনগুলোর মধ্যে গ্রাহকের ইকুইটির বিপরীতে মার্জিন অর্থায়নের সর্বোচ্চ অনুপাত সব ক্ষেত্রে ১:১ নির্ধারণ করা হয়েছে। আগে পরিস্থিতিভেদে এটি ১:১, ১:০.৫ ও ১:০.২৫ ছিল। তবে ঋণদাতা প্রতিষ্ঠান নিজস্ব নীতিমালার আলোকে চাইলে এর চেয়ে কম ঋণ দিতে পারবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের সক্ষমতা বাড়াতে নিট সম্পদের বিপরীতে অর্থায়নের সীমা তিন গুণ থেকে বাড়িয়ে পাঁচ গুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রাহকের ইকুইটি ৭৫ শতাংশের নিচে নামলে আগে মার্জিন কল দেওয়া হলেও এখন তা ৭০ শতাংশ করা হচ্ছে। তবে ইকুইটি ৫০ শতাংশের নিচে নামলে ফোর্সড সেলের বিধানটি আগের মতো থাকছে অপরিবর্তিত।

মার্জিনযোগ্য শেয়ার নির্ধারণেও আসছে বড় পরিবর্তন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির ক্ষেত্রে মূল্য-আয় অনুপাতের (পিই রেশিও) বদলে প্রাইস-টু-বুক (পিবি) রেশিও বিবেচনা করা হবে। খসড়া অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিবি রেশিও ৩-এর বেশি এবং বীমার ক্ষেত্রে ১-এর বেশি হলে ওই শেয়ারে আর ঋণ মিলবে না। অন্য খাতের কোম্পানিগুলোর পিই রেশিও সর্বশেষ চার প্রান্তিকের বদলে সর্বশেষ নিরীক্ষিত বার্ষিক ইপিএসের ভিত্তিতে হিসাব করা হবে। এ ছাড়া এখন থেকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির সব শেয়ারকেই মার্জিনযোগ্য করার প্রস্তাব করা হয়েছে, যেখানে আগে ‘বি’ ক্যাটাগরির ক্ষেত্রে কমপক্ষে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার শর্ত ছিল।

বিনিয়োগকারীদের সুবিধার্থে খসড়ায় বেশ কিছু পুরনো শর্ত বাতিলের প্রস্তাব করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মার্জিন ঋণ নেওয়ার বাধা কাটতে যাচ্ছে। বাতিল হচ্ছে ওভারঅল মার্কেট পিইর ভিত্তিতে মার্জিন অনুপাত কমানো, এক বছরে গড়ে ৫ লাখ টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা, ৫০ কোটি টাকার ফ্রি-ফ্লোট মার্কেট ক্যাপ এবং ক্যাপিটাল অ্যাডিকোয়েসি কমপ্লায়েন্স-সংক্রান্ত শর্তগুলো। এ ছাড়া প্রতি বছর মার্জিন চুক্তি নবায়নের বাধ্যবাধকতা তুলে দিয়ে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগ রাখা হয়েছে।

শেয়ারবাজারঋণব্যবস্থাবিএসইসিমার্জিনসংশোধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!