Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

উত্থানে শুরু পতনে শেষ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
উত্থানে শুরু পতনে শেষ

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে সূচক, লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। শুরুতে ঊর্ধ্বমূখী থাকলেও শেষ কার্যদিবসে পতন দিয়ে শেষ হয়েছে সপ্তাহের লেনদেন।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১১২ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে এদিন ৭৫৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকা লেনদেনের তুলনায় ৯০ কোটি ২৭ লাখ টাকা কম। লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪১টির দর বেড়েছে, ১৯০টির কমেছে এবং দর অপরিবর্তিত ছিল ৫৭টি প্রতিষ্ঠানের।

অন্যদিকে, বিপরীত চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সেখানে সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে। সিএসইতে ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ৭১টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। বাজারে মোট ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন

অগ্রণী ইন্স্যুরেন্সের সম্পদের হিসাবে গলদ

২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিএসইতে ২৩ কোটি ৮১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে অবস্থান করছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২১ কোটি ২১ লাখ ৬ হাজার টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন এবং ১৮ কোটি ৯১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— এনভয় টেক্সটাইলস্‌, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল মিলস্‌, এসআইপিএলসি এবং ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।

এদিন শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি, যার দর বেড়েছে ৯.৯৭ শতাংশ। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের দর ৭.৫৭ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর ৭.১৭ শতাংশ বেড়েছে। এছাড়া আইসিবি এএমসিএল দ্বিতীয় ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রিল্যায়েন্স ওয়ান, ডিবিএইচ ফার্স্ট ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, আইসিবি ৩য় এনআরবি ফান্ড এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ডিএসইতে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, যার দর কমেছে ৬.৬৮ শতাংশ। পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের দর ৫.৫৬ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের দর ৪.৫৩ শতাংশ কমেছে। এছাড়া দর কমার শীর্ষ তালিকায় আরও রয়েছে প্রিমিয়ার সিমেন্ট, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, উসমানিয়া গ্লাস, জাহিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন এবং মীর আখতার।

শেয়ারবাজারউত্থানপতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: