Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ব্যবস্থার নির্দেশ অর্থ মন্ত্রণালয়ের

  • মশিউর সিকিউরিটিজের অর্থ লোপাট
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৩১
ব্যবস্থার নির্দেশ অর্থ মন্ত্রণালয়ের

ফাইল ছবি

প্রায় দেড় বছর আগে মশিউর সিকিউরিটিজের প্রতারণার শিকার হয়েছিলেন মো. সাজ্জাদ হোসেন। সে সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। অবশেষে বাধ্য হয়ে সরকারের দ্বারস্থ হয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাবেক এই পরিচালক। তার ১৩ লাখ ৫৭ হাজার ৬৯৯ টাকার শেয়ার অবৈধভাবে বিক্রির অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে মশিউর সিকিউরিটিজ কর্তৃক সাজ্জাদ হোসেনের অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নিতে বিএসইসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ২১ জুন বিও হিসাব (নম্বর- ৪২০৮৩) থেকে শেয়ার বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন এই ভুক্তভোগী।

মো. সাজ্জাদ হোসেনের অভিযোগ অনুসারে, বিও হিসাব থেকে তার অজান্তে ও অনুমতি ছাড়াই বেশ কয়েকটি কোম্পানির শেয়ার অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ফুডের ১ লাখ ৪ হাজার ৭৪৪ টাকার ২ হাজার ২৬টি শেয়ার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ১ লাখ ৪৮ হাজার ৫৯০ টাকা মূল্যের ১ হাজার শেয়ার, ঢাকা ডাইংয়ের ৩৭ হাজার ৭১৫ টাকা মূল্যের ১ হাজার ৫৯০টি শেয়ার এবং ওরিয়ন ফার্মার ১০ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা মূল্যের ৭ হাজার ৫০০টি শেয়ার। সব মিলিয়ে আত্মসাৎ করা শেয়ারগুলোর মোট মূল্য ১৩ লাখ ৫৭ হাজার ৬৯৯ টাকা।

আবেদনে সাজ্জাদ হোসেন জানালেন, ২০২৪ সালের ৫ নভেম্বর মশিউর সিকিউরিটিজ থেকে পাওয়া তার পোর্টফোলিও স্টেটমেন্ট এবং ৬ নভেম্বর সিডিবিএল থেকে পাওয়া দৈনিক বিও-আইসিন হোল্ডিং রিপোর্টের তুলনায় এই অসংগতি ধরা পড়ে। ওই সময় তিনি দেখতে পান, তার বিও হিসাবে থাকা উল্লিখিত শেয়ারগুলো উধাও হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৫ নভেম্বর ডিএসইতে লিখিত অভিযোগ দিয়ে শেয়ারবাজারের প্রচলিত আইন অনুযায়ী শেয়ারের মূল্য ফেরত পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছিল তৎকালীন বিএসইসি চেয়ারম্যানের কাছে।

জানতে চাইলে মো. সাজ্জাদ হোসেন বলেছেন, প্রায় দেড় বছর আগে শেয়ার আত্মসাতের অভিযোগ করেছিলাম। তবে কোনো প্রতিকার পাইনি। তাই বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি।

বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

উল্লেখ্য, দেশের শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছে মশিউর সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তারা যোগসাজশ করে বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে বিনিয়োগকারীদের ১০০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও নগদ অর্থ লোপাট করে সালতা ক্যাপিটাল। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে সাতটি ব্রোকারেজ হাউজ মোট ৬৫০ কোটি টাকার বেশি শেয়ার-অর্থ আত্মসাৎ করেছে।

মশিউর সিকিউরিটিজপ্রতারণাঅর্থ লোপাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা