Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে মাস্টারপ্ল্যান

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৩১
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে মাস্টারপ্ল্যান

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি লোগো

দেশের ব্যাংক খাতের সংকট মোকাবিলা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সম্মিলিত ইসলামী ব্যাংককে সরকারি মালিকানায় এনে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষ, সৎ ও বিশ্বস্ত পেশাদারদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানালেন তিনি। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশ নেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা।

অধ্যাপক আবু আহমেদ উল্লেখ করেছেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অনুমোদন দেওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে এবং এর অনেকগুলোই এখন ব্যর্থ হচ্ছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই টেকসই নয় এবং ধীরে ধীরে ব্যর্থ হয়ে পড়ছে।

তিনি বলেছেন, বাজেটে দেওয়া কর-সুবিধা শেয়ারবাজারকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তালিকাভুক্ত কোম্পানির কর কমানো, লভ্যাংশের ওপর কর হ্রাস এবং অ্যাসেট সিকিউরিটাইজেশনের মাধ্যমে সরকারি সম্পদ থেকে বন্ড বা সুকুক ইস্যু করে তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাজারের গভীরতা বাড়াতে ইউনিলিভার, নেসলে, মেটলাইফসহ বহুজাতিক ও লাভজনক সরকারি কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে তালিকাভুক্ত করাতে হবে। এতে বিনিয়োগকারীরা এসব প্রতিষ্ঠানের মালিকানা ও লভ্যাংশের অংশীদার হওয়ার সুযোগ পাবেন।

অধ্যাপক আবু আহমেদের মতে, দেশের মুদ্রাস্ফীতি ৭ শতাংশের নিচ থেকে বেড়ে ১০ শতাংশের ওপরে উঠে যাওয়ায় সাধারণ মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো— বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, অতিরিক্ত ঋণের বোঝা, সরকারের উচ্চ পরিচালন ব্যয়, দুর্বল রপ্তানি, ডলারের অস্থিরতা এবং বিদ্যুৎ-গ্যাসসংকট। এসব কারণে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হবে। তবে ৫ দশমিক ৫ বা ৬ শতাংশ প্রবৃদ্ধিও বর্তমান পরিস্থিতিতে বড় সাফল্য হবে। শুধু করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায় সম্ভব নয়; অর্থনীতি সচল থাকলে লেনদেন বাড়বে, তাতেই রাজস্বও বাড়বে।

সম্মিলিত ইসলামী ব্যাংকপুনরুদ্ধারশেয়ারবাজারঅধ্যাপক আবু আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise