দেশের ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি মালিকানায় এনে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা উচিত। পাশাপাশি দক্ষ, সৎ ও বিশ্বস্ত পেশাদারদের হাতে ব্যবস্থাপনা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ।আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহম...