অনুদান পেলেন অসুস্থ শবনম মুশতারী
বিনোদন প্রতিবেদক

সংগীতশিল্পী শবনম মুশতারী
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রম) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী।
একুশে পদকপ্রাপ্ত শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার বাসায় যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম ও শিল্পীর পরিবারের সদস্যরা।
নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে শবনম মুশতারীকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। এছাড়া ২০১৫ সালে পেয়েছেন জাতীয় নজরুল পুরস্কার।




