১৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৩০ লাখ ডলার
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
চলতি মে মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছর এই সময়ের তুলনায় ৩৭.৫ শতাংশ বেশি। গত বছর এই সময় দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১২৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদে এই তথ্য জানা গেছে। গতকাল বুধবার এক দিনেই ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।




