Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বৈদেশিক ঋণ ও অনুদান

বাড়ছে বাজেট সহায়তায়, কমছে খাদ্যে

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৯:৫৭
বাড়ছে বাজেট সহায়তায়, কমছে খাদ্যে

প্রতীকী ছবি

দেশে বৈদেশিক সহায়তার ধরনে এসেছে বড় পরিবর্তন। সাম্প্রতিক সময়ে দেশে বৈদেশিক সহায়তার ক্ষেত্রে দিন দিন বাড়ছে বাজেট সহায়তার অংশ। অন্যদিকে কমছে খাদ্য সহায়তা। তবে বাজেট সহায়তা বাড়ায় কিছু শর্ত পূরণ সাপেক্ষেই ঋণ পাচ্ছে সরকার। বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ ও অনুদান আসছে প্রকল্প সহায়তায় (৭৭ দশমিক ৭ শতাংশ), দ্বিতীয় অবস্থানে রয়েছে বাজেট সহায়তা (৯ দশমিক ৬ শতাংশ), আর তৃতীয় অবস্থানে রয়েছে পণ্য সহায়তা (৭ দশমিক ৭ শতাংশ)। আর সবচেয়ে কম সহায়তা আসছে খাদ্যে (৫ শতাংশ)।

ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম আগামীর সময়কে বলেছেন, ‘এক সময় আমরা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিলাম। তখন প্রধান অগ্রাধিকার ছিল খাদ্য। কিন্তু ধীর ধীরে দেশ অগ্রগতির দিকে গেছে। খাদ্য উৎপাদনে অনেক ক্ষেত্রে প্রায় স্বয়ংসম্পন্ন। এ প্রেক্ষাপটে খাদ্যসহায়তা গুরুত্ব নয়। বরং এটি কমাটাই ভালো।’

আরও পড়ুন

সামরিক খাতে এক লাখ কোটি টাকা বাজেট করা উচিত

২৭ জুন ২০২৬

বাজেট সহায়তা বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, আমাদের এখনকার প্রায়োরিটি হওয়া উচিত বাজেট সহায়তা পাওয়া। কেন না কিছু সংস্কারের শর্তে এই ঋণ মেলে। এতে যেসব আর্থিক সংস্কারের শর্ত দেওয়া হয়; সেগুলো করতে পারলে দীর্ঘমেয়াদে আমাদের জন্যই ভালো। পাশাপাশি এই ঋণের অর্থ আমরা যেকোনো অগ্রাধিকার খাতেই ব্যয় করতে পারি। এতে কোনো বাঁধা নিষেধ থাকে না।’

ইআরডির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ১৯৭১-৭২ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সহায়তার মধ্যে খাদ্য সহায়তা ছিল ১০ কোটি ডলারের বেশি। সেটি ১৯৭৯-৮০ অর্থবছরে গিয়ে দাঁড়ায় ৪০ কোটি ডলারে। পরে ১৯৮৯-৯০ অর্থবছরে সেটি কমে ২০ কোটি ডলার এবং ১৯৯৯-২০০০ অর্থবছরে আরও কমে হয় ১০ কোটি ডলার। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে সেটি দাঁড়িয়েছে পাঁচ কোটি ডলারের নিচে।

ইআরডি বলেছে, খাদ্য সহায়তা এখন সীমিত পরিমাণে ব্যবহৃত হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মাঝেমধ্যে নেওয়া হয় এই সহায়তা। এটি সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের খাদ্য উৎপাদনে প্রায় স্বনির্ভরতা অর্জনেরই প্রতিফলন।

আরও পড়ুন

পাকিস্তানের ৫৩ শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাদকাসক্ত

২৭ জুন ২০২৬

এদিকে ২০১৮-১৯ অর্থবছরে বাজেট সহায়তার পরিমাণ ছিল প্রায় ২০ কোটি ডলারের কাছাকাছি। পরে ২০২০-২১ অর্থবছরে সেটি বেড়ে দাঁড়ায় প্রায় ১০০ কোটি ডলারে। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে হয় ২০০ কোটি ডলারের কাছাকাছি। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এই সহায়তার পরিমাণ ছিল ৩৫০ কোটি ডলার।

ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রাধিকারমূলক নীতি কর্মসূচিতে অর্থায়নের জন্য বাজেট সহায়তা সাধারণত এক বা একাধিক কিস্তিতে দেওয়া হয়। এই পদ্ধতির অধীনে অর্থ বিতরণ, প্রাপক দেশ এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পূর্ব-সম্মত নীতিগত পদক্ষেপ এবং সংস্কারের মানদণ্ড পূরণের শর্তসাপেক্ষ।

এতে আরও বলা হয়েছে, প্রকল্প সহায়তার তুলনায় বাজেট সহায়তা অধিক নমনীয়। কারণ এর মাধ্যমে সম্পদকে জাতীয় উন্নয়নের অগ্রাধিকার এবং আর্থিক চাহিদার সঙ্গে আরও সরাসরি সমন্বয় করা যায়। ফলে অর্থায়নের একটি মাধ্যম হিসেবে বাজেট সহায়তা গুরুত্ব লাভ করেছে, যদিও তা অনিয়মিত এবং বেছে বেছে প্রয়োগ করা হয়।


বাজেটবৈদেশিক ঋণঅনুদান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!