Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

চার ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

  • আইএমএফের প্রতিবেদন
ইকবাল হোসেন
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:২১
চার ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

সংগৃহীত ছবি

বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনা থাকলেও উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের দুর্বলতা, রাজস্ব আহরণের সীমাবদ্ধতা এবং কাঠামোগত সংস্কারের ধীরগতি এখনো প্রধান ঝুঁকি। মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানির বাজারে অস্থিরতা, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং বিনিয়োগের ওপর চাপ— এসব ঝুঁকির পেছনে প্রধান কারণ। গতকাল বুধবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট-জুলাই ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও সুশাসন নিশ্চিত না করলে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিনিয়োগ পরিবেশ। একই সঙ্গে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর-জিডিপি অনুপাত উন্নত করাও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে আইএমএফ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, বিনিময় হারকে আরও বাজারভিত্তিক করা এবং রপ্তানি বহুমুখীকরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ‘বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে চাহিদা কমে গেলে চাপের মুখে পড়তে পারে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়লে দেশের আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর সৃষ্টি হতে পারে অতিরিক্ত চাপ’— আশঙ্কা আইএমএফের। প্রতিবেদনে অপরিবর্তিত রাখা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস। সংস্থাটি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে ৪ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে বলেও জানিয়েছে।

প্রতিবেদনটি বিশ্লেষণ করলেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। আগামীর সময়কে তিনি বললেন, বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত থাকা স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও এটিকে সন্তোষজনক বলা যায় না। উচ্চপ্রবৃদ্ধির ধারায় ফিরতে হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করার পাশাপাশি গতি বাড়াতে হবে কাঠামোগত সংস্কারের। জুলাই আপডেটে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য কমিয়েছে আইএমএফ। এপ্রিলে ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ হবে বলে ধারণা করা হলেও সর্বশেষ আপডেটে তা নামিয়ে আনা হয়েছে ৩ শতাংশে।

আইএমএফের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ফেলছে নেতিবাচক প্রভাব। এ পরিস্থিতিতে কার্যকর মুদ্রানীতি, বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

 

আইএমএফঅর্থনীতিবাংলাদেশপ্রতিবেদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা