প্লাস্টিক বর্জ্য কমাতে কুমারিকার পরিবেশবান্ধব ক্যাম্পেইন

সংগৃহীত ছবি
প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে ‘কুমারিকা সেভ দ্য নেচার’ এবং মিশন গ্রিন বাংলাদেশের ‘ভাংড়ি মামা’ প্রজেক্টের যৌথ উদ্যোগে আয়োজিত পরিবেশবান্ধব ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ১ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা পাঁচটি খালি প্লাস্টিকের বোতল জমা দিয়ে একটি করে গাছের চারা ও কুমারিকার পক্ষ থেকে উপহার পেয়েছেন। তিনটি আয়োজন থেকে সংগ্রহ করা হয়েছে ৭ হাজারের বেশি সিঙ্গেল-ইউজ প্লাস্টিক, যা রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়েছে।
ক্যাম্পেইনটি গত ২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও টিএসসি এলাকায়, ২২ জুন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এবং ৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা হল গেটে অনুষ্ঠিত হয়।
তিনটি আয়োজন মিলিয়ে ১ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী সক্রিয়ভাবে এতে অংশ নেন। তাদের কাছ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য মিশন গ্রিন বাংলাদেশের মাধ্যমে রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে ১ হাজার ৪০০-এর বেশি পরিবেশবান্ধব গাছের চারা। অনলাইন ও অফলাইন প্রচারণার মাধ্যমে পুরো ক্যাম্পেইনটি ৫ লাখের বেশি মানুষের কাছে পৌঁছেছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের মতে, মাত্র পাঁচটি প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা পাওয়ার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর মাধ্যমে প্লাস্টিক রিসাইক্লিংয়ের পাশাপাশি সবুজায়নে তরুণদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
হেমাস গ্রুপের একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে কুমারিকা শুরু থেকেই প্রাকৃতিক যত্নের বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কুমারিকার উদ্যোগ ‘সেভ দ্য নেচার’।




