প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে ‘কুমারিকা সেভ দ্য নেচার’ এবং মিশন গ্রিন বাংলাদেশের ‘ভাংড়ি মামা’ প্রজেক্টের যৌথ উদ্যোগে আয়োজিত পরিবেশবান্ধব ক্যাম্পেইনে অংশ নিয়েছেন ১ হাজার ৪০০-এর বেশি শিক্ষার্থী।ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা পাঁচটি খালি প্লাস্টিকের বোতল জমা দিয়ে একটি করে গাছের চারা ও কুমারিকার পক্ষ থেকে উপহার পেয়েছেন। তিনটি আয়োজন থেকে সংগ্রহ করা হয়েছে ৭ হাজারের বেশি সিঙ্গেল-ইউজ প্লাস্টিক, যা রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়েছে।ক্যাম্পেইনটি গত ২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে...