বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন নগদের ৬ প্রতিনিধি

বিশ্ব ডাক দিবস ও ডাকসেবা সপ্তাহ উপলক্ষে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর ছয় প্রতিনিধিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। ডিস্ট্রিবিউটর, উদ্যোক্তা এবং নগদ সেবা— এই তিন ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি এবং সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। এদিন নগদের ছয়জন ছাড়াও ডাকসেবায় বিশেষ অবদান রাখা ২৯ জনকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেছেন, ‘নগদ ডাক বিভাগকে কিছুদিন আগে ১৮ কোটি টাকা লাভ দিয়েছে। আমরা নগদকে আরও এগিয়ে নিতে চাই।’



