বহুল কথিত বাংলা প্রবাদ ‘খাজনার চেয়ে বাজনা বেশি’ হারিয়ে যায়নি আধুনিক শব্দবনে। হারিয়ে যেতে দেয়নি বাংলাদেশ ডাক বিভাগের উত্তরাঞ্চল সার্কেল! ২০২৪-২৫ অর্থবছরে প্রতি এক টাকা আয়ের বিপরীতে এই দপ্তর খরচ করেছে ১২ টাকা ৬২ পয়সা। ওই সময়ে সার্কেলটির আয় ১৩ কোটি ৭১ লাখ টাকা, অথচ ব্যয় হয়েছে ১৭৩ কোটি ১ লাখ টাকা, প্রায় সাড়ে ১২ গুণ। ফলে এক বছরেই ঘাটতি ১৫৯ কোটি ২৯ লাখ টাকা। গত অর্থবছরের চিত্রও অভিন্ন বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
ডাক বিভাগের আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ হয় এক বছর পর। সে হিসাবে ২০২৫-২৬ অর্থবছ...