Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

হাতে লেখা চিঠিতে স্মৃতির খোঁজ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯
হাতে লেখা চিঠিতে স্মৃতির খোঁজ

এমজিআইর সহযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজে ‘চিঠি উৎসব’

চিঠির পাতায় প্রিয়জনের জন্য জমে থাকা কথা, পুরনো স্মৃতি আর না বলা অনুভূতি প্রকাশের সুযোগ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ‘চিঠি উৎসব’। ডিজিটাল যোগাযোগের এ যুগে হাতে লেখা চিঠির ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত করিয়ে দিতেই এ আয়োজন।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লা ডাক বিভাগের আয়োজনে গত রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে হয় এ উৎসব। কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম জানালেন, তরুণ প্রজন্মকে চিঠি লেখার ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি স্পিড পোস্ট ও পার্সেলের মতো আধুনিক ডাকসেবা সম্পর্কে জানানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নিজের হাতে চিঠি লিখে ডাকযোগে প্রিয়জনের কাছে পাঠানোর সুযোগ। স্বল্প খরচে বিশেষ ডাকসেবার মাধ্যমে দর্শনার্থীরা পরিবারের সদস্য, বন্ধু ও কাছের মানুষের উদ্দেশে লিখেছেন মনের কথা। ছোট্ট এক টুকরো কাগজে উঠে এসেছে ভালোবাসা, কৃতজ্ঞতা, অভিমান আর দীর্ঘদিন ধরে বলতে না পারা অনুভূতি। তাৎক্ষণিক ডিজিটাল বার্তার বাইরে গিয়ে কাগজ-কলমে নিজের কথা প্রকাশের অভিজ্ঞতা দর্শনার্থীদের মধ্যে তৈরি করে বিশেষ আগ্রহ।

উৎসবে ঘুরতে আসা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন নূরের কাছে চিঠি উৎসব ছিল পুরনো এক ঐতিহ্যকে নতুন করে জানার সুযোগ। তিনি বললেন, ‘একসময় দূরে থাকা প্রিয়জনের খবর পেতে দিনের পর দিন ডাকপিয়নের অপেক্ষা করতেন মানুষ। চিঠির খাম খুলে পরিচিত হাতের লেখা দেখা, জমে থাকা কথা পড়া কিংবা উত্তরের অপেক্ষায় থাকার মধ্যে ছিল আলাদা আনন্দ। মোবাইল ফোন ও তাৎক্ষণিক বার্তার যুগে সেই অপেক্ষা অনেকটাই হারিয়ে গেছে। হাতে লেখা চিঠির মাধ্যমে মনের কথা প্রকাশ করতে পেরে তার কাছে ফিরে আসে চিঠির সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও স্মৃতির অনুভূতি।’

উৎসবে চিঠি লেখা হয়ে ওঠে ব্যক্তিগত স্মৃতি ও অনুভূতি প্রকাশেরও উপলক্ষ। কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম প্রয়াত দাদাকে স্মরণ করে একটি চিঠি লেখেন। অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা তার ২৩ বছরের বিবাহিত জীবনে স্ত্রীকে সরাসরি বলতে না পারা কৃতজ্ঞতা ও ভালোবাসার কথাগুলো তুলে ধরেন চিঠির পাতায়।

উৎসবে অংশ নেওয়া অনেকের কাছে চিঠি লেখা হয়ে ওঠে প্রয়াত প্রিয়জনের স্মৃতির কাছে ফিরে যাওয়া কিংবা দীর্ঘদিনের জমে থাকা অনুভূতি প্রকাশের মাধ্যম। এমন একটি আয়োজনের সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

চিঠি লেখার পাশাপাশি উৎসবে ছিল ডাকটিকিটের বিশেষ প্রদর্শনী ও বিভিন্ন স্টল। এক, দুই, তিন, চার, পাঁচ, দশ ও বিশ টাকা মূল্যমানের বিরল এবং স্মারক ডাকটিকিট প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা ডাকটিকিটের ইতিহাস ও সংগ্রহ সম্পর্কে জানার সুযোগ পান। এ ছাড়া ডাক বিভাগের অভ্যন্তরীণ ও বৈদেশিক ডাক, রেজিস্ট্রি, স্পিড পোস্ট, পার্সেল, সঞ্চয়পত্র এবং ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। ফলে ডাক বিভাগের ঐতিহ্যবাহী সেবার পাশাপাশি আধুনিক সেবাগুলো সম্পর্কেও ধারণা পান দর্শনার্থীরা।

আয়োজনটিতে সহযোগিতা করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), ফ্রেশ স্টেশনারি ও ফ্রেশ কফি। ফ্রেশ স্টেশনারির পক্ষ থেকে শিক্ষার্থীদের চিঠি লেখার উপকরণ সরবরাহ করা হয়। পাশাপাশি ফ্রেশ কফির সৌজন্যে উৎসবে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে কফি পরিবেশনের ব্যবস্থা ছিল।

চিঠিহাতে লেখাস্মৃতির খোঁজঅনুভূতিচিঠি উৎসবকুমিল্লাডাকসেবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন