Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম, চালু ক্যামেরা সার্ভিস সেন্টার

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম, চালু ক্যামেরা সার্ভিস সেন্টার

সংগৃহীত ছবি

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন শোরুম চালুর পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড সনি।

বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে শোরুম ও অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে। এর ফলে দেশে সনি ক্যামেরা ও গিয়ার ব্যবহারকারী পেশাদার ও সাধারণ গ্রাহকেরা স্থানীয়ভাবেই অনুমোদিত সার্ভিস সুবিধা নিতে পারবেন।

আজ সোমবার এক অনুষ্ঠানে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে শোরুম ও সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এফএসআইয়ের জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং উপস্থিত ছিলেন।

সনি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের সংখ্যা বাড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিস নিশ্চিত করতে এই কেন্দ্র চালু করা হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে ক্যামেরা বা গিয়ারে কারিগরি সমস্যা দেখা দিলে কাজের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। স্থানীয়ভাবে অনুমোদিত সার্ভিস সুবিধা থাকায় এ ধরনের সমস্যা কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

নতুন সার্ভিস সেন্টারে সনির ‘আলফা’ (Sony Alpha) ক্যামেরা সিস্টেম এবং ‘জি মাস্টার’ (G Master) লেন্স সিরিজের সেবা পাওয়া যাবে। আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছে সনি।

এদিকে, গ্রাহকদের অনুমোদিত ডিলারদের কাছ থেকে সনির অফিশিয়াল পণ্য কেনার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সনি বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন পণ্য শনাক্ত করা যাবে।

নতুন শোরুম ও সার্ভিস সেন্টারটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে সনির ওয়েবসাইট sony-asiabd.com-এ।

সনিনতুন শোরুম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন