রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন শোরুম চালুর পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড সনি।বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে শোরুম ও অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে। এর ফলে দেশে সনি ক্যামেরা ও গিয়ার ব্যবহারকারী পেশাদার ও সাধারণ গ্রাহকেরা স্থানীয়ভাবেই অনুমোদিত সার্ভিস সুবিধা নিতে পারবেন।আজ সোমবার এক অনুষ্ঠানে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজা...