মিরপুরে হুরের নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১ এ নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করেছে দেশীয় পোশাক ব্র্যান্ড হুর। এটি ঢাকায় ব্র্যান্ডটির পঞ্চম বিক্রয়কেন্দ্র। ১০ সেপ্টেম্বর মিরপুর-১ সার্কেলের রূপায়ণ লতিফা শামসুদ্দীন স্কয়ারে আনুষ্ঠানিকভাবে নতুন বিক্রয়কেন্দ্রটির যাত্রা শুরু হয়।
নতুন এই বিক্রয়কেন্দ্রে নারী, পুরুষ ও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ। একই নকশা ও রঙের পোশাকে পরিবারের সদস্যদের জন্য সমন্বিত পোশাকের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মাধ্যমে পারিবারিক পোশাকে ভিন্ন মাত্রা যোগ করার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির।
বিভিন্ন শিল্পধারা, নকশা, ছাপচিত্র ও নকশার বিন্যাস পোশাকে তুলে ধরা হুরের অন্যতম বৈশিষ্ট্য। ব্র্যান্ডটির পোশাকে দেশীয় ঐতিহ্য ও সমকালীন ফ্যাশনের সমন্বয় দেখা যায়। উন্নতমানের লন কাপড়ের ব্যবহারও তাদের পোশাকের অন্যতম আকর্ষণ। আরামদায়ক, নান্দনিক ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী পোশাকের পাশাপাশি তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এসব পোশাক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে হুর।
পরিবেশের প্রতিও গুরুত্ব দিচ্ছে ব্র্যান্ডটি। আরামদায়ক ও পরিবেশবান্ধব কাপড় ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী পোশাকের নকশার সঙ্গে আধুনিক জীবনযাপনের প্রয়োজনীয়তার সমন্বয় করার চেষ্টা করছে তারা।
হুরের যাত্রা শুরু হয় ২০২০ সালে, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মো. নূরুল ইসলামের অনুপ্রেরণায়। তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দেন যমুনা গ্রুপের পরিচালক ও উদ্যোক্তা সুমাইয়া রোসালিন ইসলাম। তাঁর নেতৃত্বে হুর আধুনিক নারীর পোশাকের একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে।
শুরু থেকেই বিভিন্ন শিল্পরীতি, ছাপচিত্র ও নকশাকে পোশাকে নতুনভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়ে আসছে হুর। সময়ের সঙ্গে নারী পোশাকের পাশাপাশি পুরুষ ও শিশুদের পোশাকেও পরিসর বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে হুরের সংগ্রহে রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় পোশাক, লন পোশাক, পাঞ্জাবি, শিশুদের পোশাক এবং পরিবারের সদস্যদের জন্য সমন্বিত পোশাকের সংগ্রহ।
মিরপুরে নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে রাজধানীর আরও বেশি মানুষের কাছে হুরের পোশাক ও নকশার ভাবনা পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছে ব্র্যান্ডটি।



