বরাবর
প্রধান শিক্ষক, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল
দূর গ্রামের এক সাধারণ হাই স্কুলের এই প্রধান শিক্ষকের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে অভিনন্দন জানাই। ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫! কিন্তু শুনতে পেলাম, এ সাফল্যের পেছনে রয়েছে টেস্ট পরীক্ষা নামক বিশেষ ছাঁকনপ্রক্রিয়া। আপনাদের ৪৮৫ শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন নাকি এই বিশেষ ছাঁকনপ্রক্রিয়ায় বাদ পড়ে গেছে? তাও আবার ফেল করবে এমন ছাত্র নয়, আপনাদের ধারণা অনুযায়ী জিপিএ ৫ পাবে না এমন ছাত্রদ...