মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে ট্রেডউইন্ডের চুক্তি
সংবাদ বিজ্ঞপ্তি

জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মার্কেন্টাইল ব্যাংক। এর আওতায় ট্রেডউইন্ড মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকদের বিক্রয় চুক্তির বিপরীতে নন-রিকোর্স ভিত্তিতে এক্সপোর্ট ফ্যাক্টরিং, ইউজ্যান্স এলসি ডিসকাউন্টিং ও ইমপোর্ট ফ্যাক্টরিং সেবা দেবে। নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত এমডি আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ এবং ইভিপি মো. ফখরুজ্জামান চৌধুরী। ট্রেডউইন্ডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী সোহেইল জালি, আঞ্চলিক পরিচালন পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশের কান্ট্রি কমার্শিয়াল প্রধান মো. রাশেদুল হাসান।



