প্রশ্ন: বাংলা কিউআর চালুর প্রয়োজন হলো কেন, ব্যাংক ও এমএফএসের পৃথক কিউআর ব্যবস্থার সবচেয়ে বড় সীমাবদ্ধতা কী ছিল?
উত্তর: বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট দ্রুত সম্প্রসারিত হলেও ব্যাংক, এমএফএস ও অন্যান্য পেমেন্ট সেবাদাতার পৃথক কিউআর ব্যবস্থার কারণে একটি বিচ্ছিন্ন ইকোসিস্টেম তৈরি হয়েছিল। একজন মার্চেন্টকে অনেক ক্ষেত্রে একাধিক কিউআর প্রদর্শন করতে হতো এবং গ্রাহকদেরও নির্দিষ্ট প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হতো। বাংলা কিউআর এই সীমাবদ্ধতা দূর করে একটি একক ও আন্তঃকার্যক্ষম প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর ফলে একটি কিউআর...