Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৭:৪৫
চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

সংগৃহীত ছবি

দেশের ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ
বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের জন্য একটি যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি. এবং ফ্রেন্ডশিপ।


প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ‘সেইফ শোরস: এমপাওয়ারিং চর কমিউনিটিস এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চরবাসীর দুর্যোগ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সক্ষমতা জোরদার করবে।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা। প্রকল্পটি বাস্তবায়িত হবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের অন্তর্গত সবচেয়ে ঝুঁকিপূর্ণ চর ভাটপাড়ায়, যা নিয়মিত বন্যা, নদী ভাঙন এবং চরম জলবায়ু ঘটনার সম্মুখীন হয়। এর মাধ্যমে চরবাসীর জন্য নবায়নযোগ্য জ্বালানি (সোলার ভিলেজ), বন্যায় আশ্রয় স্থান, জীবিকা সহায়তা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বৃক্ষরোপন কর্মসূচি বাস্তাবায়ন হবে। যা ফ্রেন্ডশিপ-এর সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলকেই সমর্থন করে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ এবং ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান এবং ফ্রেন্ডশিপ-এর মুহাম্মদ শামীম রেজা, সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।

অনুষ্ঠানে হাসান ও. রশিদ বলেন, `প্রাইম ব্যাংকে আমরা বিশ্বাস করি, প্রকৃত ব্যাংকিং কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের সবচেয়ে খারাপ সময়ে তাদের পাশে থাকা। এই প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতা, মর্যাদা এবং আশার মধ্যে বিনিয়োগ করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যাতে কোনো সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে- এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন আজকের এই অংশীদারিত্ব।’

ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা বলেন, ‘‘একটি পরিবার যখন নদীভাঙনে তাদের জমি হারায়, তখন তাদের শুধু একটি ঘরই হারায় না বরং তারা তাদের আশা-ভরসা আর স্বপ্ন দেখার সামর্থ্যও হারায়- একই সাথে তাদের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। ‘সেইফ শোরস’ উদ্যোগটি তাদের সাহস ও শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা, যাতে ভাটপাড়ার মানুষ নিরাপত্তা ও সম্ভাবনার ভিত্তিতে তাদের জীবনকে নতুন করে গড়তে পারে। এই বাস্তবতায় নারী ও শিশুদের গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে পরিচালিত সহনশীলতা গড়ে তুলতে প্রাইম ব্যাংককে পাশে পেয়ে আমরা গর্বিত।’’

প্রাইম ব্যাংক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:০২

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    প্রশাসনিক দাদাগিরি

    প্রশাসনিক দাদাগিরি

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১১

    শুরুর ভুলে থমকে কাজ

    শুরুর ভুলে থমকে কাজ

    ১৭ জুলাই ২০২৬, ০১:২৩

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২২

    সংস্কার না হলে প্রবৃদ্ধি  নামবে ৩ শতাংশে

    সংস্কার না হলে প্রবৃদ্ধি নামবে ৩ শতাংশে

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়

    এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়

    ১৭ জুলাই ২০২৬, ০১:২৪

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩

    advertiseadvertise