আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
সংবাদ বিজ্ঞপ্তি

ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা ব্যবস্থাপনায় (বিসিএমএস) আন্তর্জাতিক মানের আইএসও ২২৩০১:২০১৯ সনদ নবায়ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশনের (বিএসআই) পক্ষে ইআইসির প্রতিনিধিরা ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা নাবিল মুস্তাফিজুর রহমানের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাবিল মুস্তাফিজুর রহমান বলেছেন, এ সনদ প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাংকিং কার্যক্রম সচল ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা দেওয়ার ক্ষেত্রে ইউসিবির ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।



