ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন টিসিবি ডিলাররা। তাদের দাবি, আইনিভাবে বৈধ অবস্থানে থাকা সত্ত্বেও নানা অজুহাতে ডিলারদের ওপর কর্তৃপক্ষের পক্ষ থেকে চাপ, হয়রানি ও চুক্তিসংক্রান্ত অনিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে। ফলে অনেকেই মানবে...