Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বীমা

লাইসেন্স নবায়নের বাইরে ৬০ বীমা কোম্পানি

  • গ্রাহকের প্রিমিয়াম প্রশ্নবিদ্ধ
  • কোম্পানিগুলো আগের হারেই লাইসেন্স পেতে অনড়
  • নিয়ন্ত্রক সংস্থা ও কোম্পানিগুলোর রশি টানাটানিতে পুরো বীমা খাতে ব্যবসায়িক স্থবিরতা
ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩১
লাইসেন্স নবায়নের বাইরে ৬০ বীমা কোম্পানি

সংগৃহীত ছবি

বর্ধিত ফির কারণে সাত মাসেও লাইসেন্স নবায়ন করেনি দেশের ৬০টির বেশি বীমা কোম্পানি। আগে প্রতি হাজার টাকা প্রিমিয়ামে নবায়ন ফি ছিল ১ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তা আড়াই গুণ বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে। আকস্মিক এই ফি বাড়ানোর প্রতিবাদেই কোম্পানিগুলো নবায়ন থেকে বিরত রয়েছে। ফলে দেশের সিংহভাগ বীমা কোম্পানি এখন কার্যত লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবসা পরিচালনা করছে। নিয়ন্ত্রক সংস্থা ও কোম্পানিগুলোর এমন রশি টানাটানিতে পুরো বীমা খাতে সৃষ্টি হয়েছে ব্যবসায়িক স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) দাবি করছে, বীমা আইন অনুযায়ী তারা ২০২৫ সালের নভেম্বরের মধ্যেই ২০২৬ সালের জন্য ১ টাকা হারে ফি জমা দিয়ে লাইসেন্স নবায়নের আবেদন করেছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৪ ফেব্রুয়ারি এক গেজেটের মাধ্যমে এই ফি আড়াই গুণ বাড়িয়ে দেয়। ফলে ১০০ কোটি টাকা প্রিমিয়ামের একটি কোম্পানিকে ১০ লাখের পরিবর্তে ২৫ লাখ টাকা ফি গুনতে হচ্ছে। সরকারি চাপে ২০টি কোম্পানি বর্ধিত ফি দিয়ে লাইসেন্স নবায়ন করলেও বাকি ৬০টির বেশি কোম্পানি আগের হারেই লাইসেন্স পেতে অনড়।

অন্যদিকে, নিজস্ব অর্থায়নের সংকটের কথা তুলে ধরে আইডিআরএ বলেছে, সরকারের পক্ষ থেকে তাদের কোনো বাজেট দেওয়া হয় না। বীমা খাতের ডিজিটালাইজেশনসহ বিভিন্ন নতুন কার্যক্রমে ব্যয় বেড়ে যাওয়ায় তারা বর্ধিত ফি আদায়ে অটল। এ বিষয়ে তারা অপেক্ষায় রয়েছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনার।

এমনিতেই সময়মতো দাবি আদায় না হওয়া এবং নানা হয়রানির কারণে বীমা খাতের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের আস্থাহীনতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, লাইসেন্স ঝুলিয়ে রাখার মতো ঘটনা এবং খাতা-কলমে বৈধ লাইসেন্স ছাড়া কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনার খবর মানুষের সেই আস্থাহীনতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি হলো, এই লাইসেন্সবিহীন সময়ে ইস্যু করা নতুন পলিসিগুলোর আইনি ভিত্তি।

আইন বিশেষজ্ঞদের মতে, লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম এক ধরনের অবৈধ। ফলে এই অন্তর্বর্তী সময়ে যারা নতুন পলিসি খুলছেন, ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা ক্ষতিপূরণের দাবি উঠলে আইনি মারপ্যাঁচে তাদের অধিকার রক্ষা কঠিন হয়ে পড়বে। এতে গ্রাহকরা আইনি সুরক্ষার বাইরে চলে যাবেন এবং তাদের জমানো অর্থ ফেরত পাওয়া চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

এরই মধ্যে এ জটিলতা নিরসনে সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা গত ২০ এপ্রিল জনস্বার্থে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিসে স্পষ্ট বলা হয়েছে, নিয়ম মেনে ফি দেওয়ার পরও লাইসেন্স আটকে রাখা সম্পূর্ণ অবৈধ। দ্রুত এ সংকট নিরসন করে ২০১৮ সালের বিধি অনুযায়ী লাইসেন্স নবায়ন করা না হলে হাইকোর্টে করা হবে রিট পিটিশন।

জানতে চাইলে আইডিআরএর মুখপাত্র সাইফুন্নাহার সুমী আগামীর সময়কে বললেন, এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। গ্রাহকরা আইনি জটিলতায় পড়বেন কি না, জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অন্যদিকে, জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান জানালেন, ‘নিবন্ধন ব্যয় কমানোর জন্য আমরা একটি আবেদন করেছি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে বলে আমরা শুনতে পেয়েছি। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।’

গ্রাহকরা কোনো আইনি জটিলতায় পড়বেন কি না জানতে চাইলে তিনি বললেন, ‘আমরা যেহেতু বছর শেষ হওয়ার আগেই আবেদন করেছি, সে কারণে চলমান সময়ে যারা পলিসি কিনেছেন, তাদের কোনো আইনি জটিলতায় পড়তে হবে না।’

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই রশি টানাটানি দ্রুত বন্ধ না হলে গ্রাহকরা বীমা খাত থেকে চিরতরে মুখ ফিরিয়ে নেবেন। এটি দেশের আর্থিক খাতের জন্য ডেকে আনবে এক ভয়াবহ বিপর্যয়।

বীমা কোম্পানিইন্স্যুরেন্সলাইসেন্সনবায়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!