বাপা ফুডপ্রো এক্সপোতে ভিটাকেয়ারের সব পণ্যে বিশেষ ছাড়

দেশীয় এফএমসিজি ব্র্যান্ড ভিটাকেয়ার। ছবি: সংগৃহীত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এ অংশ নিয়েছে দেশীয় এফএমসিজি ব্র্যান্ড ভিটাকেয়ার।
আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থী ও ক্রেতাদের জন্য নিজেদের সব পণ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইসিসিবির ১ নম্বর হলের ১ নম্বর প্যাভিলিয়নে অবস্থান করছে ভিটাকেয়ারের স্টল। এক্সপো উপলক্ষে প্রদর্শনী চলাকালে দর্শনার্থীরা ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ এবং অলিভ অয়েলে ১৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য পণ্য সম্পর্কিত নানা তথ্য জানার সুবিধা রাখা হয়েছে। সহজেই সরাসরি ভোক্তাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রদর্শনীতে অংশগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ভিটাকেয়ার কর্তৃপক্ষ।
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এই আন্তর্জাতিক মেলায় দেশ-বিদেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং সমাপনী দিন ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।





