ওয়ালটনের প্রযুক্তি ও সক্ষমতায় মুগ্ধ এমইএস
সংবাদ বিজ্ঞপ্তি

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রতিষ্ঠানটির অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের উৎপাদন সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। এমইএসের ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামানের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন ওয়ালটনের এমডি এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে এমইএসের ডিরেক্টর (ওয়ার্কস) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



