যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বাধীন নয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের আইন প্রণয়নের পদ্ধতি, সংসদীয় কার্যক্রম এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চিফ হুইপসহ বাংলাদেশের আটজন সংসদ সদস্য অংশ নেন। আজ বুধবার সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে যুক্তরাজ্য ও বা...