গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রতিষ্ঠানটির অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের উৎপাদন সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। এমইএসের ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামানের নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন ওয়ালটনের এমডি এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে এমইএসের ডিরেক্টর (ওয়ার্কস) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত...