Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড পেলেন চার তরুণ প্রকৌশলী

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৮
হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড পেলেন চার তরুণ প্রকৌশলী

সংগৃহীত ছবি

বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি দিতে চার শিক্ষার্থীর হাতে মর্যাদাপূর্ণ ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫’ তুলে দেওয়া হয়েছে।

বিজয়ীরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাকিফ নাঈব রাইয়ান, কাজী তাজগীর তাহমিন রেভান, মো. আদনান রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লাইলাতুল বরাত সিদ্দিকা। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার দেওয়া হয়।

বিজয়ী চারজনের প্রত্যেককে তিন হাজার মার্কিন ডলার, মেডেল ও সনদ প্রদান করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণে ‘হোন্ডা ওয়াই-ই-এস প্লাস’ কর্মসূচির আওতায় তাঁরা সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার সম্ভাবনা তৈরি করতে হোন্ডা ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে আন্তর্জাতিকভাবে এই পুরস্কার দিয়ে আসছে, যা বাংলাদেশে ২০১৯ সালে প্রথম চালু হয়। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান নাওকি তাকাহাশি বলেন, হোন্ডা সবসময় মানুষ ও সমাজের কল্যাণে প্রযুক্তির ব্যবহারে বিশ্বাসী। ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড বিজ্ঞান ও প্রযুক্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য একটি চমৎকার উদ্যোগ। তিনি আশা প্রকাশ করে মন্তব্য করেন, পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সমাধান ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো জানান, হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো প্রতিভাবান তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়া ও উৎসাহিত করা। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের ধারাবাহিক আগ্রহ ও সম্ভাবনা দেখে তাঁরা অত্যন্ত আনন্দিত বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, অ্যাওয়ার্ডপ্রাপ্তরা তাদের জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করবেন, দৃষ্টিভঙ্গির পরিধি প্রসারিত করবেন এবং একটি অধিক টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখবেন। একই সঙ্গে তারা বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও অনুষ্ঠানের মূল্যায়নকারী এস এ আবুল হায়াত, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান, হোন্ডা ফাউন্ডেশনের মহাসচিব গাকু আজুমাই, জাইকার কান্ট্রি ডিরেক্টর ইউকিয়োশি মাতসুদা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise