উত্তরার সেন্টারপয়েন্টে এক্সক্লুসিয়ার নতুন আউটলেট চালু

সংগৃহীত ছবি
শহরের ব্যস্ত জীবনে ফ্যাশন এখন কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্বের প্রকাশ। সেই ভাবনায় রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্ট শপিংমলে নতুন আউটলেট চালু করেছে নারীদের ফ্যাশন ব্র্যান্ড এক্সক্লুসিয়া।
আউটলেটটি অবস্থিত মলের লেভেল–২ এর সি৩ নম্বর ইউনিটে। এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সম্প্রতি।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অতিথিরা ব্র্যান্ডটির নতুন সংগ্রহ ঘুরে দেখেন এবং এর নকশা ও উপস্থাপনা সম্পর্কে তারা বেশ আগ্রহ।
নম্রতা খান, নবীন আহমেদ ও তানভীর আলীর হাত ধরে এক্সক্লুসিয়ার যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এটির প্রথম আউটলেট চালু হয় গুলশানের পিংক সিটিতে।
আধুনিক নারীদের রুচি ও স্বাচ্ছন্দ্যের গুরত্ব দিয়ে তৈরি করা হয় সমসাময়িক ধারা ও মার্জিত নকশার পোশাক।
নতুন এই আউটলেটের ভেতরের পরিবেশও সাজানো হয়েছে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে। যাতে কেনাকাটার অভিজ্ঞতা হয়ে ওঠে আরও সহজ ও আনন্দদায়ক।
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতাদের মতে, উত্তরার ক্রেতাদের কাছে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছানোর লক্ষ্যেই এ উদ্যোগ। গুণগত মান ও নকশার ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও তারা জানান।
নতুন এই সংযোজনের মাধ্যমে ঢাকার ফ্যাশন অঙ্গনে আরও বিস্তৃত হলো এক্সক্লুসিয়া। দৈনন্দিন ব্যবহারের সঙ্গে আভিজাত্যের ছোঁয়া মিলিয়ে নারীদের জন্য সহজলভ্য পোশাক পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, এই আউটলেট তারই আরেকটি ধাপ।
















