ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ছে
- মোবাইল ফোন উৎপাদন

সংগৃহীত ছবি
দেশীয় মোবাইল ফোনশিল্পের বিকাশ ও বিনিয়োগ সুরক্ষায় উৎপাদন পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতির মেয়াদ আরও এক বছর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)।
গত ১৫ জুন এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটির সভাপতি জাকারিয়া শাহিদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধার মেয়াদ বৃদ্ধির



