Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি

চুনী টেক্সটাইল থেকে ২.০৬ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ২১:১৬
চুনী টেক্সটাইল থেকে ২.০৬ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায়

সংগৃহীত ছবি

মিথ্যা ঘোষণায় চীন থেকে অতিরিক্ত পণ্য আমদানির ঘটনায় নরসিংদীর চুনী (বিডি) টেক্সটাইল লিমিটেডের কাছ থেকে ২ কোটি ৬ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমস কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণার মাধ্যমে ৯৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল। ফলে এর সঙ্গে আরও ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদী এলাকার চীনা নাগরিক মালিকানাধীন প্রতিষ্ঠান চুনী (বিডি) টেক্সটাইল লিমিটেড চীন থেকে ৪০৫ প্যাকেজে ‘ইউজড সেমি সার্কুলার টেরি নিটিং মেশিন উইথ এক্সেসরিজ’ আমদানি করে। পণ্য খালাসের জন্য প্রতিষ্ঠানটির পক্ষে সিএন্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে ছিল মোহাম্মদ সন্স লিমিটেড।

চালানটি চট্টগ্রাম কাস্টম হাউসে পৌঁছানোর পর এআইআর (অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট) শাখা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে চালানটি ‘লক’ করে। পরে কায়িক পরীক্ষা করা হলে আমদানিকারকের ঘোষণার সঙ্গে পণ্যের পরিমাণে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারক ঘোষিত ওজনের তুলনায় ৩২ দশমিক ৪৯ শতাংশ বেশি, অর্থাৎ অতিরিক্ত ৩৮ হাজার ৮২১ কেজি পণ্য আমদানি করেছে। এ ছাড়া চালানের দুটি আইটেমে ৪৯ হাজার ৮২১ কেজি ঘোষণা-বহির্ভূত অতিরিক্ত পণ্য পাওয়া যায়।

কাস্টমসের হিসাব অনুযায়ী, এসব অনিয়মের কারণে চালানটিতে ফাঁকি দেওয়া শুল্ক-কর বাবদ ৫ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ১১৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানটি তাদের ভুল ও অসত্য ঘোষণার বিষয়টি স্বীকার করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে সংক্ষিপ্ত বিচার বা সামারি হিয়ারিংয়ের আবেদন করে। পরে সার্বিক বিষয় পর্যালোচনা করে কাস্টমস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে আমদানিকৃত পণ্য বাজেয়াপ্ত না করে শর্তসাপেক্ষে খালাসের সুযোগ দিতে আরও ১০ লাখ টাকা বিমোচন জরিমানা নির্ধারণ করা হয়। ফলে অর্থদণ্ড ও বিমোচন জরিমানা মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ১ কোটি ১০ লাখ টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, নির্ধারিত অর্থদণ্ড ও বিমোচন জরিমানা পরিশোধের পাশাপাশি প্রযোজ্য শুল্ক-কর ও অন্যান্য ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার পর আমদানিকৃত চালানটি খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনারেটের মুখপাত্র মুখপাত্র শরীফ মোহাম্মদ আলামিন বলেন, ঘোষণার সঙ্গে পণ্যের পরিমাণ ও প্রকৃতির বড় ধরনের পার্থক্য থাকায় চালানটি আটকে দিয়ে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় অতিরিক্ত ও ঘোষণা-বহির্ভূত পণ্য শনাক্ত হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

চুনী বিডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে