মিথ্যা ঘোষণায় চীন থেকে অতিরিক্ত পণ্য আমদানির ঘটনায় নরসিংদীর চুনী (বিডি) টেক্সটাইল লিমিটেডের কাছ থেকে ২ কোটি ৬ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। কাস্টমস কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণার মাধ্যমে ৯৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল। ফলে এর সঙ্গে আরও ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। কাস্টমস সূত্র জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদী এলাকার চীনা নাগরিক মালিকানাধীন প্রতিষ্ঠান চুনী (বিডি) টেক্সটাইল লিমিটেড চীন থেকে ৪০৫ প্যাকেজে ‘ইউজড সেমি সার্কুলার ট...