Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

বিদেশি বিনিয়োগে বড় স্বস্তি : এক বছরে বাড়ল ৩৯ শতাংশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৮:৩৩
বিদেশি বিনিয়োগে বড় স্বস্তি : এক বছরে বাড়ল ৩৯ শতাংশ

সংগৃহীত ছবি

বৈশ্বিক প্রতিকূলতা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলের মধ্যেও সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) বড় ধরনের ইতিবাচক মোড় ঘুরেছে। ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই প্রবাহ আগের বছরের তুলনায় ৩৯.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জরিপ এবং জাতিসংঘের সংস্থা আঙ্কটাডের সাম্প্রতিক প্রতিবেদন বিশ্লেষণে বিনিয়োগের এই শক্তিশালী পুনরুদ্ধারের চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্যমতে, ২০২৪ সালে নিট এফডিআই প্রবাহ ছিল ১২৭ কোটি ৪ লাখ মার্কিন ডলার। ২০২৫ সালে তা উল্লেখযোগ্য হারে বেড়ে উন্নীত হয়েছে ১৭৭ কোটি ৪ লাখ ডলারে।

বিনিয়োগের এই প্রবৃদ্ধিকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। বর্তমান বিনিয়োগকারীরা তাদের লভ্যাংশ দেশে না নিয়ে পুনরায় এ দেশেই বিনিয়োগ করেছেন, যার পরিমাণ ৪৩ কোটি ৪১ লাখ ডলার। এটি ২০২৪ সালের তুলনায় রেকর্ড ৩১৮.২৫ শতাংশ বেশি। বিদেশি মূল কোম্পানি থেকে স্থানীয় শাখা কোম্পানিতে আসা ঋণের পরিমাণ ২৫.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি ১৭ লাখ ডলারে। নতুন মূলধনি বিনিয়োগও স্থিতিশীল ছিল, যা ১.৮৪ শতাংশ বেড়ে ৫৫ কোটি ৪৬ লাখ ডলারে ঠেকেছে।

আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে নতুন বা ‘গ্রিনফিল্ড’ প্রকল্প ঘোষণার হার ১৬ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই মন্দার কবলে পড়লেও প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ উল্টো পথে হেঁটে। সংস্থাটির মতে, বৈদেশিক মুদ্রার চাপ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের এই সম্পৃক্ততা বাংলাদেশের অর্থনীতির প্রতি তাদের দীর্ঘমেয়াদি আস্থারই প্রতিফলন।

এই অর্জনকে স্বাগত জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বললেন, ‘বিনিয়োগের পরিমাণ এখনও সম্ভাবনার তুলনায় কম। তবে রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী বছরে এই প্রবৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়টিকে প্রস্তুতির জন্য ব্যবহার করছি; যাতে বৈশ্বিক বিনিয়োগের জোয়ার শুরু হলে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকে বাংলাদেশ।’

‘বিনিয়োগ ত্বরান্বিত করতে সরকার বর্তমানে সমন্বিত উদ্যোগ নিয়েছে। ব্যবসা সহজীকরণ ও বিনিয়োগ পরিবেশের আমূল সংস্কারের লক্ষ্যে বিডা, বেজা, মিডা এবং পিপিপিএ যৌথভাবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার আওতায় অবকাঠামো উন্নয়ন এবং নিয়ন্ত্রণমূলক বাধা কমানোর ওপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব’— যোগ করলেন বিডা চেয়ারম্যান।

বিনিয়োগবিডাডলারএফডিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে