Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

গমে বাড়তি ব্যয় ৬০০ কোটি

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭
গমে বাড়তি ব্যয় ৬০০ কোটি

গ্রাফিকস: আগামীর সময়

মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে গম কিনতে টনপ্রতি ৬৫ থেকে ৭০ ডলার বেশি খরচ পড়ছে। ফলে চলতি অর্থবছর আট লাখ টন গম আমদানিতে বাড়তি ব্যয় হতে পারে অন্তত ৫ কোটি ২০ লাখ থেকে ৫ কোটি ৬০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২৪ থেকে ৬৭২ কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে তুলনা করে সংশ্লিষ্টরা বলছেন, উন্মুক্ত দরপত্রে কম দামে গম কেনার সুযোগ থাকা সত্ত্বেও চুক্তির বাধ্যবাধকতার কারণে বেশি দামের মার্কিন গম কিনতে হচ্ছে। সাম্প্রতিক উন্মুক্ত দরপত্রের সর্বনিম্ন প্রস্তাবিত দরের সঙ্গেও তুলনা করলে আট লাখ টনে বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ৩২৭ কোটি টাকা।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে খাদ্য মন্ত্রণালয় ‘ইউএস উইট অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করে। এতে মধ্যস্থতাকারী হিসেবে ছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল’। ওই সমঝোতার ধারাবাহিকতায় গত অর্থবছরের মতো চলতি অর্থবছরও যুক্তরাষ্ট্র থেকে আট লাখ টন গম কেনার বাধ্যবাধকতা রয়েছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, রাশিয়া ও কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য বর্তমানে টনপ্রতি ২২০ থেকে ২৪০ ডলারের মধ্যে। পরিবহনসহ বাংলাদেশে পৌঁছাতে এর দাম দাঁড়ায় প্রায় ২৭০ থেকে ২৯০ ডলার। বিপরীতে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক হার্ড রেড উইন্টার গমের দাম টনপ্রতি ২৭০ থেকে ৩১০ ডলারের বেশি। দূরত্বের কারণে চড়া জাহাজভাড়া, বীমা ও দীর্ঘ পরিবহন ব্যয় যোগ হয়ে বাংলাদেশে পৌঁছানোর পর মার্কিন গমের দাম দাঁড়ায় প্রায় ৩৩০ থেকে ৩৬০ ডলার।

সংশ্লিষ্টদের হিসাবে, রাশিয়া বা কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশে গম পৌঁছাতে যেখানে প্রায় ১৫ দিন লাগে, যুক্তরাষ্ট্র থেকে চালান আসতে সময় লাগে প্রায় ৫৫ দিন। ফলে পরিবহন ব্যয়ও বাড়ছে।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এই চুক্তির মাধ্যমে মূলত আমরা যুক্তরাষ্ট্রের কাছে জিম্মি হয়ে গেছি। এখানে গমের মূল্য নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ নেই; তারা যে দাম নির্ধারণ করে দেবে, বাংলাদেশকে বাধ্য হয়ে সেই দামেই কিনতে হবে।’

তিনি আরও বললেন, ‘এটি কোনো বাণিজ্যিক সুবিধার চুক্তি নয়, বরং একটি বড় রাজনৈতিক বোঝা। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে চাপে রাখাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। এটি একটি দুর্বল দেশের ওপর চাপিয়ে দেওয়া চরম অসমান চুক্তি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

মধ্যপ্রাচ্যবিশ্ববাজারযুক্তরাষ্ট্রগম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে