Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

নতুন ভাবনা ও কার্যকর নেতৃত্বের আহ্বান দশম লিডারশিপ সামিটে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৭
শেয়ার করুন:
নতুন ভাবনা ও কার্যকর নেতৃত্বের আহ্বান দশম লিডারশিপ সামিটে

ছবি: আগামীর সময়

ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রচলিত চিন্তাধারা থেকে বেরিয়ে নতুন করে ভাবা, প্রতিষ্ঠান পুনর্গঠন ও পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রেক্ষাপটে নেতৃত্বের নতুন দিকনির্দেশনা উঠে এসেছে দশম লিডারশিপ সামিটে।

আজ সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার’।

সামিটে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে বলেছেন, পুরনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়। নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা ও ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।

মূল বক্তব্যে জিও ইনস্টিটিউটের উপাচার্য অধ্যাপক দীপক সি. জৈন বলেছেন, বর্তমান যুগ উদ্যোক্তাদের যুগ। বড় করপোরেশনের পাশাপাশি উদ্যোক্তারাও বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে নতুন দক্ষতা অর্জন জরুরি। বাংলাদেশ ও ভারতের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে সঠিক শিক্ষা ও সুযোগ নিশ্চিত করতে হবে।

সামিটের বিশেষ আলোচনায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা ও নেতৃত্বের মূল্যবোধ নিয়ে অভিজ্ঞতা ভাগ করে নেন। তপন চৌধুরী ব্যবসায়িক সাফল্যের জন্য সততা, স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা ও আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন। নতুন উদ্যোক্তাদের জন্য সততা ও নৈতিকতাই সবচেয়ে বড় পুঁজি বলে উল্লেখ করেন তিনি।

সামিটে চারটি মূল বক্তব্য, একটি বিশেষ আলোচনা, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা ও একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়।

অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাসান ও. রশিদ, রেনেটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরীসহ অনেকে।

সামিটটি ইউনাইটেড গ্রুপের পরিবেশনায় এবং এআইইউবি ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

১০ম লিডারশিপ সামিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস