ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রচলিত চিন্তাধারা থেকে বেরিয়ে নতুন করে ভাবা, প্রতিষ্ঠান পুনর্গঠন ও পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রেক্ষাপটে নেতৃত্বের নতুন দিকনির্দেশনা উঠে এসেছে দশম লিডারশিপ সামিটে।আজ সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নে...